মালদা

দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শহরে এক ব্যাবসায়ীর বাড়িতে, লুঠ লক্ষাধিক নগদ টাকা ও সোনা

ইংরেজবাজারের গয়েশপুর বিদ্যাসাগর পল্লীতে এক ব্যাবসায়ির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে বাড়ির মালিক জুগল আগারয়াল তার সপরিবার প্রায় সপ্তাহ খানেক আগে কলকাতায় গিয়েছিলেন। আজ সকালে বাড়ি ফিরে দেখেন বাড়ির সমস্ত কিছু লন্ড ভন্ড হয়েছে পরে আছে। বাড়ির আলমারি ভাঙা, ঘরের দরজা ভাঙা এবং সমস্ত কিছু লঠ হয়েছে। বাড়ির মালিক জানান, নগদ ১ লক্ষ টাকা, ১০ ভরি সোনার গয়না, প্রায় ২ কেজি চাঁদি সহ বাড়ির বেশকিছু দামী জিনিস পত্র চুরি গেছে। তারা থানায় অভিযোগ জানালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। বার বার শহরে এমন চুরির ঘটনায় আতঙ্কিত শহরবাসী।